যদি সব হতো
লেখক: মোস্তফা জামাল গুমুজি
অনেক বেশি চালাকি কৌশল আর ষড়যন্ত্র করে
যদি সব হতো তাহলে ইতিহাস অন্য রকম হতো ধরে।
বেইমানির পাতায় লেখা থাকত সোনালি অধ্যায়,
অন্ধকারে থাকত না মীরজাফরের পরাজয়ের ব্যাখ্যায়।
যদি ছলনায় উঠত বিজয়ের সিংহাসনে জয়ধ্বনি,
তবে কি কাঁদত বাংলা, হারাত এত আত্মমর্যাদার ধনি?
মাথা উঁচু করে বলার মতো থাকত না কোনো দৃষ্টান্ত,
বেইমানির গল্পে জাতি গড়ত না তার ভবিষ্যৎ ধ্রুবকান্ত।
মীরজাফর সফল হলে হার মানত বিশ্বে সততা,
তখন কলঙ্কই হতো গর্ব, আর বিশ্বাস হতো ব্যর্থতা।
কিন্তু আলোর একটা ধর্ম, অন্ধকারে থেমে যায় না সে,
সত্যর জয় হয় শেষে, ইতিহাস তার সাক্ষী হয়ে রয়ে।
চালাকি, কৌশল, ষড়যন্ত্র—সব কিছুই ক্ষণস্থায়ী ধোঁয়া,
মীরজাফর আজো শেখায়, সম্মান কেবল নয় বিকোয়া।
তাই আজো বাংলার হৃদয়ে বাজে একটাই বার্তা:
সততাই শক্তি, বিশ্বাসই আসল রাজপাটের পার্থা।
তারিখ ও বার: ০৮ মে ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
