নারীসুলভ শক্তি – ইচ্ছা পুরুন


নারীসুলভ শক্তি

লেখক: মোস্তফা জামাল গুমুজি

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না।
কারণ তারা জেদী, একরোখা, নিজের বিশ্বাসে অটল।
কিন্তু আপনি যদি তাকে ভালোবাসেন—
সে নিজেই বদলে যাবে,
তার আচরণ, তার কথার টোন
নরম সুরে বাজবে এক অনন্য সঙ্গীত।

নারী শক্তিশালী কেউ না,
সে শক্ত হতে গেলে ভেঙে যাবে,
প্যাঁচাতে গেলে কেটে যাবে।
সে মূলত কোমল, পানির মতো তরল।
ততটাই কোমল যে, তার পরশে
পৃথিবীর সবচে শক্ত পুরুষও
গলে যেতে বাধ্য।

সংসারে যদি অমিল হয়,
একবার নিজেকে দেখুন আয়নায়—
আপনার আচরণ নারীসুলভ আছে কি না?
আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন—
আপনি তাকে সেই শখের মতো ভালোবাসতে পারছেন কি না?

তালাকের মঞ্চে, সালিশের ভিড়ে—
একটি কোমল স্বর, একবার “চাই” বলা
পাহাড়সম রাগকে গলিয়ে দিতে পারে।
এটাই দাম্পত্যের রসায়ন—
যা স্বামী-স্ত্রী ছাড়া
পৃথিবীর কেউ বোঝে না।

তাই বলি—সমস্যা হলেই
মায়ের ফোন নয়, বুঝুন আপনার পুরুষকে।
সে বাহিরে যুদ্ধ করে ফেরে,
আনে সংসারের নিরাপত্তা।

আপনি সমাজ ফেস করেন না,
তাই নিজেকে সংযত রাখুন।
পুরুষ ফিরলে, তার যত্ন নিন।
চেহারা ফ্যাকাশে দেখলে
প্রশ্ন নয়, আগে পানি দিন।
বলুন—”গোসল করে আসেন, খাবার দিই।”
তারপর, ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন—”কী হয়েছে?”

পুরুষও হারে, সে-ও কাঁদে,
সে-ও ব্যর্থতায় ভেঙে পড়ে।
তাকে বকবেন না,
বরং সহমর্মিতার আলতো ছোঁয়া দিন।
বলুন—”আছি পাশে, সব ঠিক হয়ে যাবে।”

এই যে ম্যানেজ করার ব্যাপার—
এটা নারীর সহজাত শক্তি।
এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী মোহ।

যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু,
যার চলাফেরা পুরুষোচিত,
সে ময়ূর থেকে কাক হতে চায়।
সে নিজের সৌন্দর্য ফেলে দিয়ে
বিদঘুটে এক ছায়া হয়।

এমন নারী যতই সুন্দরী হোক—
তার সংসার হয় না,
হলেও মরচে ধরে যায়।
জীবন হয়ে ওঠে
ঘানি টানা এক ক্লান্ত বাস্তবতা।

তাই নারী, আপনি বরং নারীই হোন।
কোমল হোন, শান্ত হোন, নরম হোন, সুকুন হোন।
দেখবেন—পাথরের মতো পুরুষও
আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসায়
নিজেকে বিলিয়ে দেবে।

তারিখ: ০৬ মে ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Updated: August 9, 2025 — 7:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *