মুখোমুখি নয়, বিপরীতে


লেখক: মোস্তফা জামাল গুমুজি

সবুজে বাঁচা, আর নীলে মরা—
এই তো নিয়ম, এই তো রঙের নিয়তি।
নীল আর সবুজ পাশাপাশি নয়,
ওরা থাকে বিপরীতে—
যেমন আকাশ নিচে নামে না,
পৃথিবী ছুঁয়ে যায় না নক্ষত্রকে।

আসামী আর বাদী মুখোমুখি দাঁড়ায় কাঠগড়ায়,
তবু দাঁড়ায় বিপরীতে।
তুমি বললে, বাহ!
তুমি সুন্দর উদাহরণ দিয়েছো।
আমি চুপ করলাম—
কারণ উদাহরণগুলো আমার বুকের ভেতরেও গেঁথে ছিল।

প্রেমিক-প্রেমিকা মুখোমুখি থাকে ঠিকই,
কিন্তু অন্তরে তারা হয়ত একেকটা বিপরীত মহাদেশ—
একটুর জন্য মিল হয় না,
একটুর জন্য ঝগড়া,
একটুর জন্য ফাডাফাডি!
আর তবুও, ভালোবাসা নামে এই ছায়ায়,
যেখানে হার মানাটাই সবচে জয়ের অনুভব।

তুমি বললে—
“আচ্ছা, তুমি পাস।”
আমি মুচকি হাসলাম—
হেরে যেতেই ভালোবাসি।

আমার হেরে যাওয়াগুলোতেই তুমি জয়ী,
আর সেই হারেই আমি বারবার ফিরে পেতে চাই তোমায়।

তারিখ: ০৬ মে ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

Updated: August 9, 2025 — 7:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *