গুণের গৌরব – ইচ্ছা পুরুন


গুণের গৌরব

লেখক: মোস্তফা জামাল গুমুজি

রূপসীর রূপের বাহার খনিকের তরে,
চমকে দেয় চোখ, হারিয়ে যায় ভোরে।
নিখুঁত সে অবয়ব, রঙিন এক ছায়া,
সময় যত বাড়ে, তত ফিকে হয়ে যায় মায়া।

কিন্তু গুনির গুণ রয় অনন্ত কাল ধরে,
সময়ের কাঁটায় তা থামে না এক ঘরে।
মেধা, চরিত্র আর হৃদয়ের আলো,
চিরজাগরুক তারা, নয় ক্ষণিক ভালো।

রূপ পায় বয়সে রেখার ছোঁয়া,
গুণ পায় শ্রদ্ধা, সম্মান, স্নেহ ও পাওয়া।
রূপে হয় আকর্ষণ, গুণে হয় বন্ধন,
রূপে হয় আরম্ভ, গুণে হয় চির সম্পর্ক রক্ষার বন্ধন।

তাই খুঁজো না শুধু বাহারি বাহার,
গুণের মাঝে থাকে জীবনের আসল সার।
রূপ মুছে যাবে কালের ধুলোয় মিশে,
গুণ অমলিন থেকে যাবে হৃদয়ের দিশে।

তারিখ ও বার: ০৮ মে ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Updated: August 9, 2025 — 7:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *